অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থার দাবি বিএনপির
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ সিলিং ও ফ্যান পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। রবিবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিম সরকার, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রিপনসহ অনেকে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়টিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। রবিবার রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ সিলিং ও ফ্যান পুড়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে নেতাকর্মীরা এসে ঘণ্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যারাই এ ঘটনা ঘটিয়েছে তারা পুর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছে। প্রশাসন ও পুলিশ বাহিনীর কাছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানা নেতৃবৃন্দ।
এ সময় কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারা কাপুরুষের মতো বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। যাদের রাজনৈতিক যোগ্যতা শূন্যের কোঠায় তারাই আমাদের বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। আশা করব, যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে চিহ্নিত করে বের করে আইনের আওতায় আনা হবে। আমি একাত্তর সালে যুদ্ধ করেছি, আজকের যুদ্ধ রূপগঞ্জকে স্বাধীন করা।
জেলার ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা