পূজায় দুই দিনের ছুটি নিলেই জাককানইবির শিক্ষক-শিক্ষার্থীদের মিলবে টানা ১১ দিনের বন্ধ
ঈদ বা পূজার আগের দিনগুলোর আলাদা কোনো নাম নেই। এসব দিনকে আসলে নাম দিয়ে ঠিক আটকে রাখা যায় না। এমন দিনে কোত্থেকে যেন একটা হু হু হাওয়া বুকের ভেতর ঢুকে মুহূর্তেই সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। ভাসিয়ে নিয়ে যায় সেই কোথায়, শত শত মাইল দূরে। নিমেষেই উঠে যেতে থাকে বুকের চিনচিনে ব্যথা। উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে বাড়ি ফেরার পথে জ্বলে ওঠা টিমটিমে আলো।
বাড়ি ফেরা! ছুটি পেলেই এই চাওয়ার সামনে নত হয়ে থাকতে হয় মন। যেন নত হয়ে থাকাটাই এখানে নিয়ম। স্বপ্নের মতো। ছুটি পেলেই বুকের ভেতর যে হাওয়া ঢুকে পড়ে, সবকিছু এলোমেলো করার আগে ওই হাওয়াই কানে কানে দিয়ে যায় ডিঙা ভাসিয়ে সাগরপাড়ির মন্ত্র। বলে, বাড়ি চল মন, বাড়ি চল। সে কারণেই তো বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকিট না থাকলেও সাধ্যে মধ্যে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট জোগাড় করতে হয়। কেউ কেউ বাস-ট্রেন-লঞ্চের ছাদে কোনোমতে দাঁড়ানোর জায়গা পান। তারপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোরবেলা ঠিক ঠিক পৌঁছে যান স্বপ্নের স্টেশনে। সেখান থেকে বাড়ি। যেখানে পৃথিবীর শীতল হাওয়া নিয়ে অপেক্ষায় আছেন মা-বাবাসহ আরও কত প্রিয় মুখ।
এতক্ষণ যে কথাগুলো বললাম, তা কি কেবল আমার একার কথা? এসব কি আমাদের সবার কথা নয়! ঈদ-পূজা পার্বণে এমন ছুটি পেয়ে আমরা কি সবাই বাড়ি ফিরতে চাই না? প্রতি ছুটিতেই তো বাড়ি ফেরার আনন্দে দীর্ঘ পথের নকশা সবার ঠোঁটস্থ থাকে। বাড়ি ফেরার এই পথও যে কতটা দুর্গম হতে পারে, ঈদের বা পূজার ছুটি না এলে তা কি আমরা বুঝতে পারতাম? এ কারণেই হয়তো ৮ বা ৯ ঘণ্টায়ও পৌঁছাতে না পারার নাম বাড়ি ফেরা। পথের মধ্যে থাকলে অতটা টের পাওয়া যায় না। কিন্তু বাড়ি পৌঁছে পেছনের এই ভ্রমণের কথা ভাবলে বিস্ময় জাগে, কী করে পেরিয়ে এলাম এই আগুনমাখা পথ! কেনই-বা এলাম? তাই সবসময়ই সবাই মুখিয়ে থাকে দীর্ঘ বন্ধের। খুজতে থাকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায় এই বন্ধের সংখ্যা। দূর্গা পজা উপলক্ষে মোট ৭ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা-অফিসসমূহ বন্ধ থাকবে।
আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে এই ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১৫ই অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ক্যালেন্ডার ও বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে দূর্গা পুজা উপলক্ষ্যে ছুটি সাত দিন থাকলেও শুক্র শনিবার মিলিয়ে পাওয়া যাবে মোট ১১ দিনের ছুটি। তবে এই ছুটির সাথে কেউ যদি ১৬ ও ১৭ অক্টোবর ছুটি নেয় তাহলে মিলবে অতিরিক্ত ৪ দিনের ছুটি। অর্থাৎ ১৬ অক্টোবর (বুধবার) এবং ১৭ অক্টোবর বৃহস্পতিবার ছুটি নিলে শুক্রবার, শনিবারসহ ৭ দিনের পরিবর্তে মিলবে ১১ দিনের ছুটি। এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এবার লম্বা ছুটির আনন্দে ভাসতে পারেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য