আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দুমকিতে ছাত্রদলের স্মরণ সভা-মৌন মিছিল
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি জনতা কলেজ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি স্মরণ সভা ও মৌন মিছিল করেছে।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কলেজ হলরুমে কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাতের (আরিফ মৃধা) সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন- বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা, ইমরান হোসেন ও নাঈম ইসলাম। অনুষ্ঠানে কলেজ ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছে সেই সব অপরাধীদের সাজা যাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয় সেই বিষয় তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। স্বরণ সভা শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা মৌন মিছিল করে।
T.A.S / জামান
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী