ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-১০-২০২৪ বিকাল ৫:১১

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোমবার (৭ অক্টোবর) ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা  হয়েছে। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা খাতুন বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র শারীরিক সক্ষমতা অর্জন করে না, বরং তাদের মানসিক শক্তি ও নেতৃত্বের গুণাবলীও বিকশিত হয়। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, রিলে সাঁতার, বুক সাঁতার এবং কাবাডি খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) কাবাডি খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োাজক সূত্রে জানা গেছে।

T.A.S / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন