পূজার বন্ধেও খোলা থাকবে জাককানইবির আবাসিক হলগুলো
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মোট ৭ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা-অফিসসমূহ বন্ধ থাকলেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে এ ছুটি শুরু হবে। চলবে আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ক্যালেন্ডার ও বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কিনা -জানতে চাওয়া হলে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ছুটিতে হল বন্ধ রাখব না। আমাদের শিক্ষার্থীরা থাকবে। তাদের সুবিধার্থেই হল খোলা রাখব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, এমনিতেই এ সময় হল খোলা থাকে। নিয়মানুযায়ী আমাদের হলগুলো খোলা থাকবে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied