আবারও মাঠে নামলেন জেপি ডুমিনি
জেপি ডুমিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় পাঁচ বছর আগে। এরপর কোচিংয়ে পেশায় যোগ দেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করছেন। সোমবার (৭ অক্টোবর) আবুধাবিতে আয়ারল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচে আবারও নিজের জার্সি পড়ে মাঠে নেমেন ডুমিনি।
সোমবার আয়ারল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ছিল। এই সিরিজে চোটের কারণে শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে যান টেম্বা বাভুমা। এর আগে চোট পেয়ে স্কোয়াডের বাইরে যান ব্যাটসম্যান টনি ডি জর্জি। এছাড়া ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন উইয়ান মুল্ডার। সব মিলিয়ে ক্রিকেটারের সংকটে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। একারণেই নেমে পড়েন ডুমিনি।
ম্যাচে আবুধাবির তীব্র গরমে কারণে ক্লান্ত দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা খুঁজছিল বিশ্রাম নেওয়ার সুযোগ। তাদের সেই সুযোগ দিতে ড্রেসিং রুমে ব্যাটিং কোচ হিসেবে থাকা জেপি ডুমিনিই জার্সিটা চেপে নিয়েছেন। এর মধ্যে দিয়ে ব্যাটিং কোচ থেকে হয়ে গেলেন ফিল্ডার। ফিরে গেলেন তার অতীতের ভূমিকায়।
মাঠে বদলি ফিল্ডার হিসেবে পারফরম্যান্স খারাপ করেননি। শর্ট থার্ডে দাঁড়িয়েছেন তিনি। বাঁচিয়েছেন কিছু রানও। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডুমিনি খেলেছেন ৪৬ টেস্ট, ১৯৯ আন্তর্জাতিক ওয়ানডে এবং ৮১ আন্তর্জাতিক টি-২০। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৯১৫৪ রান এবং ১৩২ উইকেট। ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে হাঁকিয়েছেন দশ সেঞ্চুরি।
T.A.S / T.A.S
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন