ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১২:৩৮

মুলতান টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটারদের দাপটে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ডের বোলাররা। প্রথম দিনেই সেঞ্চুরি তুলেছেন পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। ৪ উইকেটে ৩০০ পেরিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

এই অবস্থায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। যার কারণ হিসেবে মুলতানের পিচকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন।

উইকেটের আচরণ দেখে ভীষণ হতাশ ইংলিশ তারকা ব্যাটসম্যান পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’

নানা মন্তব্য করে প্রায় সময়ই আলোচনায় থাকা ভন মুলতানের উইকেট নিয়ে বলেছেন, ‘মুলতানের উইকেটকে মনে হচ্ছে সড়ক। এখানে টস জিততে পারা দারুণ…।’

প্রথমদিনে দারুণ ব্যাট করা পাকিস্তান দ্বিতীয় দিনেও ব্যাট করতে নেমেছে। সংগ্রহটাকে বড় করতে উইকেটে আছেন সৌদ শাকিল। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা নাসিম শাহ এখনও সঙ্গ দিয়ে যাচ্ছেন তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৩৪০ রান পাকিস্তানের।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা