ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজাটি সম্পন্ন করারই হচ্ছে আমাদের মূল লক্ষ্য : প্রবীর কুমার রায়


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১:১৪

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জাবেদুর বহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধূরী রিপন।

সভায় বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সব্যসাচী পাল, আনন্দময়ী কালীবাড়ি ট্রাস্টি বোর্ডের সভাপতি অরুপ রায়, কাল ভৈরব মন্দির কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, ভাদুঘর সাহাপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহা, রঘুনাথ জিউর দুর্গামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক সন্তোস ঘোষ, রামরাইলের পরিতোষ দেবনাথ প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, নির্বিঘ্ন শারদীয় দুর্গাপূজাটি সম্পন্ন করারই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পূজামণ্ডপ হচ্ছে পবিত্র স্থান। এখানে উশৃংখলতার সুযোগ নেই। আমরা সবাই মিলেমিশে পূজাটি সম্পন্ন করতে চাই। পূজায় সকল মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়াও সভা শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

এমএসএম / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন