ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ২:৯

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিসার মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে উপজেলার ২০০ কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণকাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ ভৌমিক। 

এ সময় উপস্থিত ছিলেন- সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ।

চলতি খরিপ-২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এবং ১০ কেজি ডিএপপি সার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা