বেশি কাজ করলে শিল্পীর শিল্প হারিয়ে যায়: মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। নানামাত্রিক চরিত্র দিয়ে নিজেকে বারবার প্রমাণ করছেন টিভি নাটকের অন্যতম অভিনেত্রী। নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে তিনি এখন সিনেমায় মনোযোগী। ‘সাবা’ সিনেমা নিয়ে টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে গিয়েছেন তিনি। সেখানেও সিনেমাটি প্রশংসিত হয়েছে। এখন তিনি নাটকে নেই বললেই চলে। তার নাটকের দর্শক যে তাকে প্রতিনিয়ত খুঁজে-ফেরে তা কমেন্টবক্স ঘুরলে আন্দাজ করা যায়।সম্প্রতি কাজ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্য যুক্তিও দিয়েছেন মেহজাবীন। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে এখন আর নাটকে মন দিতে পারি না। তবে বিশেষ বিশেষ দিন ঘিরে যে গল্প পাই সেগুলোতে কাজ কাজ করা চেষ্টা করি। আমাদের দেশে এখন কাজের ক্ষেত্র অনেক বেশি, তবে আমি খুব বেশি কাজ করি না। আমরা তো আসলে শিল্পী, আমার মনে হয় বেশি কাজ করলেন শিল্পীর শিল্পটা হারিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শিল্প চর্চার জন্য নিজেকেও একটু সময় দিতে হয়। কারণ, একটা চরিত্র থেকে অন্য একটি চরিত্রে ঢুকতেও তো সময় লাগে। সাধারণত দুই/চার দিনের জন্য আমরা একটা কাজে থাকি। পরে গ্যাপ না নিয়ে অন্য চরিত্রে ঢুকতে তো সমস্যা হওয়ারই কথা। চাই সময়টা নিয়ে কাজ করে আসছি। আর বড় প্রজেক্ট হলে তো আরও বেশি সময় দিতে হয়। তবে চেষ্টা করি কাজটি নিখুঁত করে করার।’প্রথম ছবি ‘সাবা’ নিয়ে টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে গিয়েছেন মেহজাবীন। ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি বুসান উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে লড়ছে। ৪ অক্টোবর দেখানোর পর ৯ অক্টোবর ফের ছবিটি প্রদর্শিত হবে। বলা চলে, আপাতত ‘সাবা’ দারুণ সময় পার করছেন মেহজাবীন চৌধুরী।
Aminur / Aminur
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা