হাইমচরে আ'লীগ নেতা বাচ্চু খানের লাশ দাফনের দুই মাস পর উত্তোলন
গত ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় নিহত চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খানের লাশ দাপনের দুই মাস পর উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়।
বাচ্চু মিয়া খান উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের আব্দুল মতিন খানের বড় ছেলে। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক ছিলেন।
পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খানকে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। গত ২২ সেপ্টেম্বর নিহত বাচ্চু খানের মা ফাতেমা বেগম ছেলে হত্যার বিচার চেয়ে হাইমচর থানায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার প্রায় দুই মাস পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উত্তোলন করা হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, বাচ্চু খান হত্যা মামলায় ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড