দেওয়ানগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ দাখিল
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন মাদারেরচর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বরাবর সুপার মো. হাসমত আলীর বিরুদ্ধে লিখিত এ অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী শিক্ষক মো. নাদের হোসেন।
দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত মাদ্রাসার সুপার ভুক্তভোগী মো. নাদের হোসেনকে ৬০ হাজার টাকার বিনিময়ে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ এনে দেন। ওই সনদ দিয়ে মো. নাদের হোসেন সহকারী মৌলভী পদে মাদ্রাসায় যোগদান করলে এমপিওভুক্তির জন্য তার কাছ থেকে ৮ লাখ টাকা উৎকোচ নেন সুপার মো. হাসমত আলী। পরবর্তীতে উক্ত নিবন্ধন সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তিনি চাকরিচ্যুত হন। অদ্যাবধি উক্ত টাকা ফেরত পাননি মো. নাদের হোসেন। এরপর সুপার মোটা অংকের টাকা নিয়ে ওই পদের বিপরীতে শারমিন আক্তার নামে একজনকে চাকরিতে যোগদান করান।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, একজন সহকারী মৌলভী, দুজন জুনিয়র মৌলভী, একজন অফিস সহকারী ও একজন ল্যাব সহকারী পদে নিয়োগ কারবারে লাখ লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত সুপার হাসমত আলী। কৃষি শিক্ষাসহ বেশ কয়েকটি পদে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া হওয়ায় উক্ত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নানা বঞ্চনার শিকার হয়েছেন বলে জানা যায়। বিগত ৮ বছর ধরে শিক্ষকদের টিউশন ফি না দিয়ে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুপারের এসব অনিয়ম ও দুর্নীতিতে সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন সম্পৃক্ত বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। উক্ত আলমগীর হোসেনের যোগসাজশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজেদের শতাধিক মোবাইল নম্বরে হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে সুপারের বিরুদ্ধে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. আবুল কালাম আজাদের দোহাই দিয়ে সুপার এমন অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে জানা যায়। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেতেন না। তাদের সব সময় কোণঠাসা করে রাখতেন সুপার মো. হাসমত আলী।
T.A.S / জামান
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা