খিলগাঁওয়ে জবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) মৃতদেহ উদ্ধার করা হয়। ফারহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খিলগাঁও থানার ৬ নম্বর উত্তর গোড়ানে একটি সাততলা বাসার ছয়তলায় থাকতেন।
ফারহানের মামা ফাহিম ফয়সাল জানান, কী কারণে ফারহান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা জানি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, খিলগাঁও এলাকা থেকে জবি শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পর চিকিৎসক জানাস তিনি আর বেঁচে নেই।
পুলিশ কর্মকর্তা ফারুক আরো বলেন, নিহতের পরিবারের দাবি ফারহান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য