ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিশু সুরক্ষা ও পুনর্বাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১২:২৮

সিরাজগঞ্জের তাড়াশে শিশু সুরক্ষা ও পুনর্বাসন বিষয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে সাইট সেভার্সের অর্থায়নে উপজেলা ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান খলিফার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোনায়েম হোসেন্, সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফ আলী ও মো মনিরুজ্জামান, সমাজসেবা ফিল্ড অফিসার সোহানুর রহমান, বাংলাদেশ প্রগতি সংস্থার (বিপিএস) নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধ মো. করিম বকস, পরিবর্তন সংস্থার উপ-পরিচালক মোছা. রোকসানা খাতুন, গ্রাম বিকাশ সংস্থার (জিবিএস) প্রজেক্ট ম্যানেজার মো. দিলদার হোসেন, সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মো. আব্বাস উদ্দীন, আরইপিডির সভাপতি মো. মোতাহার হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা ও পুনর্বাসন বিষয়ে অংশগ্রহণকারীরা ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তারা স্ব স্ব অবস্থান থেকে এই শিশুদের সহায়তা করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিখবো সবাই প্রকল্পের ব্যবস্থাপক শামসুজ্জোহা, মিল অফিসার অরবিন্দু বর্মণ, সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী মনিরুজ্জামানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক