ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিলেন শিক্ষকরা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ২:০

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের নিকট উপজেলা সহকারী শিক্ষকদের পক্ষে সমন্বয়ক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে। 

শিক্ষক সমন্বয়ক মো. জাকির হোসেন বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও আমরা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছি। অথচ আমাদের সমান যোগ্যতায় অনেকেই দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এতে আমাদের দাবির পক্ষে সকল যৌক্তিকতা ও ন্যায্যতা তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক মুঠোফোনে জানান, শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি পেয়েছি। এটি সংশ্লিষ্ট দফতর বরাবর প্রেরণ করা হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা