দুর্গাপূজায় পাইকগাছা বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের দায়িত্ব পালন করবে : ডা. আব্দুল মজিদ
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পাইকগাছা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করণীয় সম্পর্কে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছার বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে মতবিনিময় সভায় আমরা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে কেউ যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে, তার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা প্রতিটি পাড়া-মহল্লায় পাহারার দায়িত্ব থাকবে।
তিনি আরো বলেন, শান্তির উপজেলাকে কেউ যেন অশান্ত করার সুযোগ না পায়, তার জন্য সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে। পাইকগাছা উপজেলায় আমরা হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমাদের এই শান্তির উপজেলাকে কেউ যেন অশান্ত করতে না পারে তার জন্য বিএনপির টিম কাজ করবে। আমরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে দিয়েছি। আমাদের নেতাকর্মীদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন।
পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহর আলী, বিএম আকিজ উদ্দিন, আসাদুজ্জামান খোকন, আবু মুছা, গাজী মুজিবর রহমান, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, শাহিন মোড়ল, মনিরুল ইসলাম, নূর আলী গোলদার, রুবেল হোসেন, জিএম রহমত, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুরব রহমান, রায়হান গাজী, আবু হোসেন আবদার, মুজাহিদুল ইসলাম শাওন, রাশেদ বিশ্বাস, রফি সরদার প্রমুখ।
T.A.S / জামান
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ