ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জোরপূর্বক ২৫ একর জায়গা দখলে নিয়েছে ইয়াবা কারবারি


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৩:৩৮

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে চারদিকে দেখা যাচ্ছে চাদাঁবাজি, দখলবাজি, বিভিন্ন প্রতারণাপুর্বক টাকা আত্মসাতের ঘটনা। সারাদেশে এমন অদ্ভুত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে মাঠে কঠোর অবস্থান নিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু দুষ্কৃতকারী চাদাঁবাজ ও দখলবাজ চক্র নীরবে এসব অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অভিযোগ পাওয়া গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকায় সরকার কর্তৃক লিজপ্রাপ্ত মালিকানাধীন প্লটের ২৫ একর জায়গা জবরদখল করে নিয়েছে একটি দখলবাজ চক্র ।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা পুরানো রোহিঙ্গাসহ স্থানীয় কিছু দখলবাজ চক্র যোগসাজশে অন্যের মালিকানা সরকারি লিজের ২৫ একর প্লট জবরদখল করে ঘেরা বেড়া দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ।

স্থানীয়রা বলছেন, এই প্লটের প্রকৃত মালিক ঢাকায় বসবাস করেন। তাদের দূরবর্তী অবস্থানের সুযোগ নিয়ে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল পাহাড়পাড়ার বাসিন্দা আবদুর রহিমের ছেলে জমির হোছন, নবী হোছন ও মৃত আবদুল মজিদের ছেলে ১নং ওয়ার্ডের চৌকিদার মো. শরীফ, ২নং ওয়ার্ডের চৌকিদার আবদুল মালেকের জামাতা বহিরাগত আব্দুল মোনাফ ও তার স্ত্রী সফুরা খাতুন এবং বার্মাইয়া হোছনসহ ৮-১০ জন দখলবাজ বিনা কারণে এই সরকারি লিজের জায়গাটি দখলে নিয়ে গাছাপালা লুটপাট করে ঘেরা বেড়া দিয়েছে। 

তারা শুধু দখলবাজ নয়, সীমান্তের বড় বড় ইয়াবা ও চোরাচালানের গডফাদার। এই দখলবাজের মূল হোতা একরাম বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর জেল খেটে সদ্য জামিনে বেরিয়ে এসে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছেন। বাদ যাচ্ছে না অন্যের জমি দখল করাও। তার রয়েছে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী। তাকে মদদ দিচ্ছে স্থানীয় গ্রামপুলিশ শরীফ।

অনুসন্ধানে জানা গেছে, এই ২৫ একর প্লটের সরকারি লিজের চুক্তিনামা অনুযায়ী প্রাপ্তসূত্রে মালিক ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর কমলাপুরের কাজী জসিম উদ্দিন রোডের ৬৩/৪নং হোল্ডিংয়ের বাসিন্দা এবিএম সাইফুল্লা চৌধুরীর মেয়ে ডা. সুলতানা শামীমা চৌধুরী। উক্ত জায়াগার তার মালিকানাধীন কাগজমূলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নং তুমব্রু মৌজার ১১নং শিটের ২০১২নং দাগের ১৮.২৭ একর এবং ২০১৪নং দাগের ৬.৭৩ একরসহ মোট ২৫ একর তৃতীয় শ্রেণির জমি সরকার কর্তৃক লিজপ্রাপ্ত হয়েছিলেন তিনি, যেটি ১৯৯৯-২০ অর্থসালে উক্ত জায়গা লিজপ্রাপ্ত হয়ে দখল সংরক্ষণে আছেন এবং বাগান সৃজন করেছিলেন ডা. সুলতানা শামীমা চৌধুরী। বর্তমানে বাগানের সব গাছ লুটপাট করে উপরোক্ত চকবন্দে প্লটটি দখলবাজ চক্রটি নিয়ন্ত্রণে নেয়।

ওই বাগানের তত্ত্বাবধায়ক স্থানীয় বাসিন্দা ছৈয়দুল বশর জানান, সরকারি জায়গা যে লেজ নেয় তার ভোগদখলেই থাকে। ওই জায়গার আশপাশে গত কয়েক বছরে অনেকেই সরকারিভাবে জায়গার লিজ নিয়েছে। কারো লিজের জায়গা কেউ দখল করেনি। হঠাৎ করে ডা. সুলতানা শামীমা চৌধুরীর মালিকানাধীন লিজের ২৫ একর জায়গাটি দখলবাজরা নিয়ন্ত্রণে নিতে ঘেরা বেড়া দিয়ে রেখেছে।

দখলকাজে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী জড়িত কিনা- প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা বা অন্যান্য দলের কেউই ছিল না। আশা করি কারো ইন্ধনও নেই। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে এসব কাজ করেছে। 

দখলের খবর শুনে কিছু স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ঘটনাস্থলে যান। তারা দখলবাজদের নিষেধ করেছেন দখলবাজি না করতে। তারা দখলবাজদের কাছে কোনো দালিলিক প্রমাণপত্র আছে কিনা জিজ্ঞাসা করলে কিছুই নেই বলে সাফ জবাব দেয়। 

একটি অসমর্থিত সূত্র বলছে, ৫ আগস্টে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তের পর একটি রাজনৈতিক দলের স্থানীয় কতিপয় নেতার ইশারা-ইঙ্গিতে এমন দখল কর্মকাণ্ড চালাচ্ছে তারা। তবে কেউ সামনে আসছে না। তাদের ব্যবহার করে মূল হোতারা গা-ডাকা দিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল হক এ প্রসঙ্গে জানান, এ ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাইনি। কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের