পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মুয়াজ্জিন
‘আম্মু তুমি যেখানে থাকো ফিরে আসো, আমরা খুব কষ্টে আছি।’ পরকীয়ার জেরে মসজিদের মুয়াজ্জিনের সাথে চলে যাওয়ায় আবেগজড়িত কণ্ঠে কেঁদে কেঁদে এমন আকুতি মাহারা এক শিশুকন্যার। এ ব্যাপরে থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসী তার স্ত্রী, দুই শিশুকন্যা ও এক ছেলে রেখে প্রবাসে কর্মজীবন কাটাচ্ছেন। বছরখানেক আগে প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের শওকত গাজীর ছেলে মোতাহার রহমান মিন্টুর (৪০)। তিনি চাঁদখালী বাজারের কাপড় ব্যবসায়ী ও একটি মসজিদের মুয়াজ্জিন।
এ ব্যাপারে প্রবাসীর তৃতীয় শ্রেণি পড়য়া শিশুকন্যা ফাহমিদা খানম বলে, তার মাকে এক হুজুর নিয়ে গেছে। এ সময় সে কেঁদে কেঁদে বাবোর আকুতি করে- মা তুমি ফিরে এসো, আমরা খুব কষ্টে আছি। এইচএসসি পড়ুয়া কন্যা বলে, আমাদের বাড়িটা মা-বাবাবিহীন হাহাকার করছে। আব্বু এ খবর শুনে বিদেশে অসুস্থ হয়ে পড়েছে। আমি থানায় অভিযোগ করেছি। তাতে কিছুই হচ্ছে না।
অপরদিকে মিন্টুর স্ত্রী বলেন, আমার ১০ বছরের একটি মেয়ে ও ৪ বছরের ছেলে রেখে পরকীয়া করে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এরপর থেকে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। এছাড়া সে চলে যাওয়ার পর শাশুড়ি, ননদ ও ননদের জামাই আমাকে অত্যাচার-নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাচ্চাদের নিয়ে দরিদ্র বাপের বাড়িতে খুব কষ্টে আছি।
এ ব্যাপারে পাইকগাছা থানার উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তাদের কোনো সন্ধান না পাওয়ায় কিছু করতে পারিনি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন