ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের এক দফা দাবিতে কর্মবিরতি পালন
নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারধারীদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগণ। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহ্বায়ক বিউটি বেগম এবং সদস্য সচিব তারাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরে বলেন, সারাদেশের ন্যায্য নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারধারীদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
T.A.S / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত