ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৫:১৫

ঢাকার ধামরাইয়ে মিনিবাস-সিএনজি-বাসের সংঘর্ষে নাজমীন নাহার (৩৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৯ অক্টোবর) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমীন নাহার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া এলাকার মোতালেব ফরাজির মেয়ে। তিনি বালিথা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে একটি মিনিবাস ও সিএনজি যাচ্ছিল। ওই সময় মিনিবাস বাস ওভারটেক করতে গিয়ে শ্রমিক বহনকারী সিএনজিটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি সামনে থাকা বাসে লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, আহত হন আরো পাঁচজন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা