সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে, কোনো নিরাপত্তা হুমকি নেই : ঢাকা জেলা প্রশাসক
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ বলেছেন, দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হুমকি নেই। পুলিশের কাছেও এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছে। মন্দিরগুলোর ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে। আরো কয়েকটি মন্দির পরিদর্শন করা হবে। সার্বিকভাবে সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে, সবখানে দেখছি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় মাধব মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অপরিসীম। সরকার আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনীকে টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কোথায় কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। বদলি করা হয়েছে। কনস্টেবলের বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগের মতো মনোবল ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরাও কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বৈদ্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী প্রমুখ।
T.A.S / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত