ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বড়ইছড়িতে অগ্নিকাণ্ডে দোকান ও সিএনজি অটোরিকসা পুড়ে ছাই


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১১:৪

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে দোকানের সামনে থাকা একটি সিএনজি অটোরিকসাও পুরোপুরি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্রডে ঘটনা ঘটে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ জানান, আমরা ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন পুরোপু্রি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি জানান।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি মাসুদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

T.A.S / জামান

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু