ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় ষষ্ঠীপূজার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১১:১৪

বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠীপূজা ও চণ্ডীপাঠের মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক, ঢোল, কাঁসা ধূপকাঠি এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ। পাঁচ দিনের এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর সদরের বাকাইল নওয়াপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে দুর্গা মায়ের বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকেই চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজামণ্ডপ।

তিথি অনুযায়ী মন্দির ও মণ্ডপে বোধনের ঘট স্থাপন করা হয়েছে। ভক্তের ভক্তি, নিষ্ঠা আর পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন মণ্ডপে। এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন ধরণীতে আর স্বর্গে ফিরে যাবেন গজে আরোহণ করে।

আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্যমতে আলফাডাঙ্গা উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তন্মেধ্যে পৌরসভায় ১১টি, গোপালপুর ইউনিয়েন ১টি, বুড়াইচ ইউনিয়নে ২টি, টগরবন্দ ইউনিয়নে ৭টি, আলফাডাঙ্গা সদর ইউনিযনে ৭টি, বানা ইউনিয়নে ৭টি এবং পাঁচুড়িয়া ইউনিয়নে ৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমী ও সিঁদুর উৎসবের মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজা।

বাকাইল নওয়াপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক সুদেব কুমার সাংবাদিকদের বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সাফল্যমণ্ডিত করতে সেনাবাহিনী ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মণ্ডপে মণ্ডপে থাকবে। পাশাপাশি প্রত্যেক মণ্ডপে আনসার-ভিডিপির সদস্যরা নিরাপত্তা বিধানে কাজ করবেন। এছাড়া প্রত্যেকটা মন্দিরে নিজস্ব ভলান্টিয়ার বাহিনী থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের আলফাডাঙ্গা একটি ছোট উপজেলা। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অত্যন্ত চমৎকার। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও ভাতৃত্ববোধের বন্ধনের ভিত্তিতে এখানে আমরা বাস করি। মহান মুক্তিযুদ্ধের পর থেকে অদ্যাবধি আলফাডাঙ্গায় কোনো সাম্প্রদায়িক অঘটন ঘটেনি। আমরা আশা করছি এবারো আনন্দঘন পরিবেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে এ উৎসব পালন করব।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

T.A.S / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা