পুলিশ সুপার সাইফুল ইসলাম
অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সকলের কাম্য
নতুন, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সকলের কাম্য বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম। সব ধর্মের সবাই মিলে দেশকে সমৃদ্ধ এবং নতুন করে গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশে আমরা সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব।বুধবার (৯ অক্টোবর) দুর্গোৎসবের প্রথম দিন ষষ্ঠীতে বোধনের রাতে মধুপুর উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সনতানীদের শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদ্যাপন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে ঝুঁকি এড়াতে পুলিশের সব ধরনের প্রস্তুতি আছে। কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কারো মনে কোনো খারাপ কিছু করার চিন্তা থাকলে তাকে কঠিন পরিস্থিতিরি সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এ সময় তার সাথে অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরফুদ্দীন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার ওসি এমরানুল কবির, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং মধুপুর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত মধুপুর পৌর শহরের প্রধান কেন্দ্রীয় মদন গোপাল আঙিনার পূজামণ্ডপ, জলছত্র হরিসভা পূজামণ্ডপসহ অন্তত এক ডজন মণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মের নেতা ও সাধারণ পূজারিদের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন এবং খোঁজখবর নেন।
এদিকে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনও পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি জানান, মধুপুর উপজেলায় এবার ৫২টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। এরমধ্যে পৌর শহরে ২২টি।
T.A.S / জামান
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন