ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পাইকগাছায় দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ২:২০

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিএনপির করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে উপজেলা এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ বেনজীর আহমেদ লাল, এসএম ইমদাদুল হক, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তোহিদুজ্জামান মুকুল, ইমারান সরদার, সাইফুল ইসলাম তারিক, আনারুল কাদির ও মো. আনারল ইসলাম।

প্রধান অতিথি বলেন, যে কোনো মূল্যে আমরা শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন করতে দলীযভাবে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কাজ করে যাচ্ছি। কোনো অপশক্তি অপতৎপরতা বা নাশকতার মতো কর্মকাণ্ড করতে চাইলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। ইতোমধ্যে আমরা সকল মন্দিরে কমিটি গঠন করে পাহারা অব্যাহত রেখেছি।

T.A.S / জামান

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া