খুলনা বিভাগে করোনায় আরো ৯ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের। এর আগে শনিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১২৪ জনের। রোববার (২৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরের। এছাড়া বাগেরহাট, ঝিনাইদাহ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৫১১ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার রূপসার আলী শেখ (৬৫) ও আফজাল হোসেন (৬৫)।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনা সদরের মোসা. হামিদা খাতুন (৮১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪২৪টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৯ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ৩৩ জন, নড়াইলে ২০, মাগুরায় ১১ জন, ঝিনাইদহে ২৪ জন, কুষ্টিয়া ১২ জন, চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এমএসএম / জামান
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার
কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত
সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি