কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা ভাষা, বর্ণমালা ও সাহিত্য সংরক্ষণ, প্রচার-প্রসারের লক্ষ্যে দুটি পুস্তকের মোড়ক উন্মোচন
কাপ্তাই উপজেলার বড়ইছড়ি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসে অবস্থিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে তঞ্চঙ্গ্যা ভাষা, বর্ণমালা ও সাহিত্য সংরক্ষণ এবং প্রচার ও প্রসারের লক্ষ্যে দুটি পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পুস্তক দুটির মোড়ক উন্মোচন করা হয়।
পুস্তক দুটির মধ্যে একটি তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা বিষয়ক পুস্তক যার নাম ‘আধুনিক তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা’ এবং অপর গ্রন্থটি তঞ্চঙ্গ্যা ভাষায় রচিত প্রথম কাহিনীকাব্য যার নাম “পেয়ংখুলা'ব ছ”। গ্রন্থ দুটি রচনা করেছেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ও ভাষাকর্মী চন্দ্রসেন তঞ্চঙ্গ্যা। গ্রন্থ দুটির প্রকাশক অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময় তালুকদার। সম্মানিত অতিথি ছিলেন ১০০নং ওয়াগগা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চলের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।
আরো উপস্থিত ছিলেন- ওয়াগগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্য প্রশিক্ষক সুফলা তঞ্চঙ্গ্যা, সুজন তঞ্চঙ্গ্যাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা এমন একটি কল্যাণকর অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকাশক ও আয়োজক অমল বিকাশ তঞ্চঙ্গ্যাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে অমল বাবু জানান, লেখকের সাথে পূর্বে পরিচয় ছিল না। লেখকের প্রকাশিত ‘পাত্তুরু তুরু’ কাব্যগ্রন্থ পাঠ করে তিনি তার পরিচয় জানতে কৌতূহল বোধ করেন। অতপর ২০২৩ সালে লেখকের সম্পাদিত তঞ্চঙ্গ্যা গানের সংকলন ‘চিত্রাংফুল’ প্রকাশ করেন। সেই ভালোবাসা থেকে এ বছর লেখকের এই দুটি গ্রন্থ প্রকাশ করেন।
শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা তার বক্তব্যে বলেন, সাহিত্য রচনা এত সহজ নয়। চাইলে যে কেউ সাহিত্য রচনা করতে পারে না। সাহিত্য রচনার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য, পরিশ্রম ও মেধা।
ডা জয়ধন তঞ্চঙ্গ্যা ও অপূর্ব কুমার তঞ্চঙ্গ্যা নিজ এলাকার সাহিত্যিক হিসেবে চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে নিয়ে গর্ববোধ করেন। ডা: জয়ধন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লেখককে সম্মাননা প্রদানের আহ্বান জানান।
সংগীত শিল্পি সুমনা তঞ্চঙ্গ্যা বলেন, লেখকের আরও দুটি গ্রন্থ আর্থিক দৈন্যতায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানালে প্রধান অতিথি দীপ্তিময় তালুকদার একটি পুস্তক নিজ খরচে ছাপানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপ্তিময় তালুকদার বলেন, তঞ্চঙ্গ্যা জাতির ভাষা, বর্ণমালা ও সাহিত্যকে টিকিয়ে রাখতে হলে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসতে হবে। যারা সাহিত্য, সাংস্কৃতি, সংগীত নিয়ে কাজ করে তাঁদেরকে উৎসাহিত করার আহ্বান জানান।
T.A.S / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা