ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মিলেমিশে উৎসব পালনের সংস্কৃতি হাজার বছরের পুরনো : টাঙ্গাইল জেলা প্রশাসক


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১২:৬

এ জনপদের সব ধর্ম-বর্ণের মানুষের মিলেমিশে উৎসব পালনের সংস্কৃতি হাজার বছরের পুরনো বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এই পুরনো ঐতিহ্যের সংস্কৃতিকে ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে ডিসি শরীফা হক বলেন, শান্তিপূর্ণভাবে বসবাস করার পাশাপাশি আমরা আমাদের সব উৎসব মিলেমিশে পালন করে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করব।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সনতানীদের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময়কালে এমন মন্তব্য করেন ডিসি শরীফা হক। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুজা উদ্যাপন করতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সবার প্রতি দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দুর্গোৎসবের দ্বিতীয় দিন সপ্তমীর রাতে মধুপুর উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনেকালে ডিসির সাথে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, ডেপুটি কালেক্টর আলামিন কবির, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আক্তার, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, থানার ওসি এমরানুল কবির, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মধুপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তারা রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত মধুপুর পৌর শহরের প্রধান কেন্দ্রীয় মদন গোপাল আঙ্গিনার পূজামণ্ডপ, জলছত্র হরিসভা পূজামণ্ডপসহ অন্তত ১০টি মণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মের নেতা ও সাধারণ পূজারিদের সাথে ডিসি মতবিনিময় ও খোঁজখবর নেন।

উল্লেখ্য, মধুপুর উপজেলায় এবার ৫২টি মণ্ডপে পূজা-অর্চনা হচ্ছে। এরমধ্যে পৌর শহরে ২২টি মণ্ডপ রয়েছে।

T.A.S / জামান

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক