অবশেষে সাইবারক্যাব উদ্বোধন করছেন ইলন মাস্ক
মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে স্থানীয় সময় বৃহস্পতিবার ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট।
টেসলার তথ্যমতে, সাইবারক্যাব স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। রোবটচালিত গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, টেসলার রোবোট্যাক্সিতে দুটি আসন ও প্রজাপতির মতো পাখা থাকবে। এটি ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে পার্থক্য এখানে। অন্য গাড়িতে যেখানে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়, সেখানে এটি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।
এ গাড়িতে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডালের মতো ফিচারগুলো না–ও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধা যুক্ত হতে পারে এতে।
T.A.S / T.A.S
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের