ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা মনিটরিংয়ে কমিটি গঠন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ২:৫০

যশোরের কেশবপুরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসকের নির্দেশক্রমে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। সদস্য যথাক্রমে- সহকারী কমিশনার (ভূমি), কেশবপুর সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার অলোকেশ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আশিকুর রহমান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আসাদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র সাহা, বিশিষ্ট আইনজীবী বদরুজ্জামান মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাশফি চৌধুরী অরিন ও মেহরাব হোসেন বাঁধন।

কমিটির সদস্যরা উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং নিরাপত্তাবিষয়ক পরামর্শ প্রদান করবেন।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক