পাকিস্তানের নির্বাচক কমিটিতে আলিম দার
শুক্রবার মুলতান টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। ঘরের মাটিতে পাকিস্তানের এটি টানা তৃতীয় হার ও সর্বশেষ ৯ টেস্টে এটি সপ্তম হার। ইংল্যান্ডের বিপক্ষে আজকের পরাজয়ে লজ্জার এক রেকর্ডও গড়ে ফেলছে পাকিস্তান।
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল কোনো দল। পাকিস্তানের এমন হারের ঘন্টাখানেকের মধ্যেই নির্বাচক কমিটিতে পরিবর্তন আনল দেশটির ক্রিকেট বোর্ড। জাতীয় দলের নির্বাচক হলেন বিখ্যাত আম্পায়ার আলিম দার। তার সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলীও।
১০ দিন আগে পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। এরপরই নির্বাচক প্যানেলকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগী হয় পিসিবি। আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন সাবেক ডানহাতি ব্যাটাা আসাদ শফিক। পিসিবির নতুন পরিকল্পনায়ও নির্বাচক প্যানেলে থাকছেন তিনি। এই কমিটির ডাটা অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন হাসান চিমা। অন্যান্য গুরু দায়িত্বে থাকবেন জাভেদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। আগামী সপ্তাহে এই সিরিজের সূচি ঘোষণা করা হবে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি