ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ের মণ্ডপে মণ্ডপে ইয়াসিন ফেরদৌস মুরাদের নগদ অর্থ প্রদান


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:৫২

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (১১ অক্টোবর) সারাদিন ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির কাছে উপহারস্বরূপ এ নগদ অর্থ প্রদান করেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা নির্ভয়ে দুর্গোৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। এই বাংলাদেশ আপনার আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। আর এটাই বিএনপির নীতি।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন জয়, ধামরাই থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন খান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন, মিজানুর রহমান জুয়েল প্রমুখ।

T.A.S / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা