ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের অভিষেক ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৬:০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পৌরসভাস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ‍্যালয় মাঠে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ অভিষেক ও প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ‍্যাপ্টারের প্রেসিডেন্ট বিএনপি নেতা এমএ হাশেম রাজু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রেসিডেন্ট এমএ হেলাল সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ‍্যাপক ওমর ফারুক, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌর এলডিপির সভাপতি এম আইনুল কবির, ব‍্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, আবু সৈয়দ, হেলাল উদ্দিন, নেছার উদ্দীন, রহীম উদ্দিন, জালাল উদ্দিন রিপন, এরশাদ।

উক্ত খেলার ধারাভাষ‍্যে ছিলেন মাস্টার আব্দুল মন্নান এবং কেএম আমিনুল্লাহ।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক