কোনাবাড়ীতে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ জেনারেল হসপিটালের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পাথরডুবী গ্রামের আব্দুল হামিদ এর ছেলে রবিউল আলম উজ্জ্বল (২৪) এবং রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের আবুল হোসেন এর ছেলে মো.ফারুক হোসেন। তারা উভয়ে আমবাগ ঢালাই ফ্যাক্টরী এলাকায় বাসা ভাড়া বসবাস করতেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ পিস করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা কোনাবাড়ী এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদব্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ