ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিপিএলে দলহীন মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১২:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই খেলোয়াড় রিটেইন ও চুক্তির মাধ্যমে দল গুছানোর কাজ শুরু করেছে। তবে যিনি এখনো কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেননি, তিনি হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলে দলের শিরোপা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সাথে একত্রে খেলেছিলেন তিনি। তবে এবারের আসরে তামিম এবং মুশফিককে রিটেইন করলেও, মাহমুদউল্লাহকে আর দলে রাখেনি বরিশাল। এর ফলে ড্রাফট থেকে দল পেতে হবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মাত্র দুইজন খেলোয়াড়কে রিটেইন করতে পারে। সেই হিসেবে ফরচুন বরিশাল তামিম এবং মুশফিককে রেখে দিয়েছে, এবং সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের ডেভিড মালান ও পাকিস্তানের ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। তবে, তারা পুরো আসর বরিশালের হয়ে খেলতে পারবেন না। টুর্নামেন্টের শেষের দিকে দলে যোগ দেবেন মালান ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে বরিশালের। আগের আসরে অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর দায়িত্বে থাকলেও, এবারে তাকে আর দেখা যাবে না। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল, আর ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের একাদশ আসর। এর আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে ড্রাফটের জন্য।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে