তাড়াশে ২০১৯ সাল থেকে তাল বীজ রোপন চলমান
তাড়াশ উপজেলার বিভিন্ন কাঁচা পাকা সড়ক,পতিত টিলা, ভিটা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর পর্যন্ত ৩০ হাজার ৫ শত তাল বীজ রোপন কার্যক্রম বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী এক সংস্থা ভিলেজ ভিশন।
এই সংগঠনের পরিচালক শরীফ খন্দকার সকালের সময় প্রতিনিধিকে জানান,তাড়াশের পৌষার নিমগাছি রাস্তা, পেঙ্গুয়ারী থেকে বেড়খারি, বিনোদপুর থেকে বারুহাস, তাড়াশ বাধের বটতলা থেকে মাগুড়াবিনোদ, তাড়াশ শ্মশান এলাকা, তাড়াশ সদরের পল্লী বিদ্যুৎ থেকে সলঙ্গা রোডের আমসাগর পর্যন্ত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিলেজ ভিশন থেকে এই তাল বীজ লাগানো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর।মধ্যে ২০১৯ সালে ১০০০টি, ২০২০ সালে ৫০০০টি,২০২১ সালে ১৫,০০০টি, ২০২২ সালে ১৫০০টি ২০২৩ সালে ৩৫০০,্টি এবং ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৪৫০০টি তাল বীজ রোপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগ্রহীদের অনুরোধে আরো পাঁচ হাজার তালের বীজ সরবরাহ করা হয়েছে। সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট, চায়নাবাধ এলাকাতেও তাল বীজ রোপন করা হয়েছে।
আমেরিকা প্রবাসী রাকিবুল হাসনাত ইভানের অর্থায়ন ও ভিলেজ ভিশন, তাড়াশের উদ্যোগে এই তাল বীজ বপন করা হয়।এই উদ্যোগের সার্বিক নেতৃত্ব দিয়েছেন ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার,সহযোগিতায় ছিলেন সমাজকর্মী ও ভিলেজ ভিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের এডমিন ও এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আবুল হোসেন, সমাজকর্মীও তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সহসভাপতি ইতি মিলন, তাড়াশ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ভিলেজ ভিশনের স্বেচ্ছাকর্মী, বশির আহমেদ বাপ্পী, মোহাম্মদ রিপন আহমেদ ও তুহীন সরকার। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এই তাল বীজ রোপনের উদ্যোগে বীজ দিয়ে ও শ্রম দিয়ে সর্বাত্বক সহযোগিতা করেছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ