পূর্বধলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
পূর্বধলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পূর্বধলা উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সহায়তা কার্যক্রমে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া জারিয়া নাটেরকোনা মাদ্রাসায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, জারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোজাম্মেল হক শিকদার, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় ১০০টি বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল ১০ কেজি , মশুর ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি এবং মশলা বিতরণ করা হয়।
T.A.S / T.A.S
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ