ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৩:৫

সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়ি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে নিষেধ করে ধর্ষকের পরিবার। নিষেধ অমান্য করে শুক্রবার সকালে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হন স্বজনরা।

আহত তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের সহায়তায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার বিকেলে কামারখন্দ থানায় এজাহার জমা দিয়েছেন বলেও জানা গেছে।

এজাহারে চৌবাড়ি গ্রামের টুটুলকে (১৮) প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া, টুটুলের বাবা সোহরাব আলী, চাচা সরোয়ার, অপর চাচা আলম ও তার ছেলে মাহিসহ কয়েকজনকে মারপিটের আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর মেয়েটির মা বলেন, আমার বড় মেয়ে অসুস্থ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আমি সেখানে যাওয়ায় ছোট মেয়ে বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী টুটুল বুধবার রাতে আমার বাড়িতে প্রবেশ করে। এরপর আমার স্কুলপড়ুয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমরা পরদিন মামলা করতে চাইলে আমাদের এলাকাছাড়া করার ভয়ভীতি দেখানো হয়। অবশেষে শুক্রবার সকালে মামলা করতে গেলে আমার দুই দেবর ও তার স্ত্রীসহ তিনজনকে টুটুল ও তার পরিবার মারপিট করে। আমাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। পরে ট্রিপল-নাইনে কল করে পুলিশের সহায়তা নিয়ে দুপুরে থানায় লিখিত অভিযোগ দেই।

অন্যদিকে, অভিযুক্ত টুটুলের মোবাইল শুক্রবার সকাল থেকে বন্ধ পাওয়া যায়। তার বাবা সোহরাব আলী বলেন, তারা আমার ছেলের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দিয়েছে। আমরা সংখ্যায় কম থাকায় মেয়েটির পরিবার ও স্বজনরা আমাদের ঘরবাড়ি কুপিয়েছে।

কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেলে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দেন। ঘটনাটি প্রেমঘটিত বলে স্থানীয়ভাবে জানা গেলেও অপ্রাপ্ত বয়স্কা হওয়ায় মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

T.A.S / T.A.S

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম