কামারখন্দে পূজা উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান
কামারখন্দ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে নগদ অর্থ প্রদান করেছেন সিরাজগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
শুক্রবার সন্ধ্যায় কামারখন্দ উপজেলা পূজা মণ্ডপ ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।এসময় পূজা মণ্ডপে বক্তব্যে সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, বাংলাদেশের মাটিতে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। ধর্ম যার যার বাংলাদেশটি সবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিগত সময়ে বিএনপি যেমন আপনাদের পাশে থেকে সার্বিক সহায়তা করেছে এখন আরো ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিপদে আপদে যে কোন প্রয়োজনে আপানাদের পাশে আছে।
জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি অমর কৃঞ্চ দাস উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক টুটুল, কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির নেতা গোলাম সাকলাইন চঞ্চল, শম্ভুনাথ দাস, হাবিল উদ্দিন, সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, কামারখন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল মাহমুদ, যুবদলের আহবায়ক আব্দুল আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদলে আহবায়ক শামীম সরকার প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার