ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে উপজেলার রামরামপুর ফুটবল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো নারীপুরুষ। গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী এই খেলার উদ্বোধন করেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। ৪টি রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০টি ঘোড়া। ১ম রাউন্ডে বিজয়ী হোন দেশসেরা ঘোর সাওয়ার তাসমিনার ছোট বোন হালিমা খাতুন।
মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বেতার রাজশাহীর সংবাদ পাঠক শহিদুল ইসলাম সোহেল, কলেজ শিক্ষক নাবিবুর রহমান, সংগঠনের সদস্য সোহেল হোসেন, মাসুদ রহমান, মো. আসাদ, আনিছুর রহমান, রায়হান হোসেন, দাতা সদস্য কায়সার ইকবাল পণি, দোলা ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, আমাদের সংগঠন ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মানে সহযোগিতা, দরিদ্রদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাচিক কর্মকান্ডে ভূমিকা পালন করছে, প্রায় ৩ বছর যাবত প্রতি মাসে শতাধিক ভিক্ষুকদের উন্নত মানের খাবার প্রদান করে আসতেছে, আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে এ রকম নানা প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করেছি।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান