ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তিকারী মূলহোতা শাহীন ও লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৬:২০

কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজ ১২ অক্টোবর ২০২৪ সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।

পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি  কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলম' কে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল আনুমানিক বিকাল ০৪:০০ ঘটিকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি, উপন চকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট, ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা। উক্ত ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে।

T.A.S / T.A.S

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক