ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১২:৮

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশের পৌর সদরের পূজামণ্ডপ পরিদর্শন ও মণ্ডপে আগতদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন। শনিবার (১২ অক্টোবর) রাতে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন প্রথমে তাড়াশ পৌর সদরের বারোয়ারী শ্রীশ্রী দুর্গামন্দির এবং পরে শ্রীশ্রী গোবিন্দ পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন- সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, লে. কর্নেল নাহিদ আল আমিন পিপিএম, পিএসসি, মেজর সৈয়দ সাদিকুল হক পিএসসি, র‍্যাব-১২-এর মেজর সৈয়দ সাদিকুল হক পিএসসি, তাড়াশ ইউএনও সুইচিং মং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান, থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মো. আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহআবয়ক গোপাল চন্দ্র, যুগ্ম-আহ্বায়ক আশুতোষ সান্যাল, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সাজু, সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য মো. মহসীন আলী, মো. মনিরুল ইসলাম, মো. মজিবর রহমান, হুমায়ন কবির লিমন, জিবরুলসহ অনেকে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি সবার উদ্দেশে বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই মানুষ। সম্প্রদায় অসম্প্রদায় না মনে করে যদি আমরা সবাই বাংলাদেশি মনে করি তাহলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আমরা সবাই মিলেমিশে থাকব, এই প্রত্যাশা সবার কাছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার