ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১২:২৬

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া প্রদর্শিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা ফায়ার সার্ভিসের লিডার শফিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি কুমার সরকার, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসের আরিফ খান, আশিকুর রহমান সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন