ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ. লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:২

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আ. লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের (৬৮) নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।

শনিবার (১২  অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল দৈনিক সকালের সময়কে হত্যাচেষ্টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো.মুজাহিদুল ইসলাম (৪৬)।

ফরিদপুর পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার শতাধিক জনকে আসামি করা হয়েছে। আমরা শিগগিরই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ কনব।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ