ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:৫৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেরদৌস আলম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ‍আগস্ট) রাতে একদল পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে। ফেরদৌস আলম উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

এর আগে ২৪ আগস্ট রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুটি মন্দিরের ৪টি প্রতিমার মাথা ভেঙে অগ্নিসংযোগ করে অজ্ঞাতনামা ব্যক্তি। ওই ঘটনায় মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ২৫ আগস্ট থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দসহ তদন্তে নামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমল বর্মণ জানান, ফেরদৌসকে জিজ্ঞাসাবাদে সে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান