ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে দুর্গোৎসব ঘিরে পাঁচ দিনব্যাপী দুর্গামেলার শেষ দিন আজ


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ২:৯
প্রতি বছরের ন্যায় এবারো সিরাজগঞ্জের তড়াশে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিনব্যাপী দুর্গামেলা। আজ রবিবার (১৩ অক্টোবর) তার শেষ দিন। মেলায় নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিশুসহ সব বয়সের মানুষ কেনাকাটা করে থাকেন। তবে এ মেলায় সাধারণত এলাকার পুরুষদের তুলনায় গৃহবধূদের কেনাকাটা করতে বেশি দেখা যায়।
 
তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুর্গামেলা ষষ্ঠীপূজার দিন থেকে শুরু করে চলে বিজয়া দশমী অর্থাৎ বিসর্জনের দিন পর্যন্ত। তবে দশমীর দিন মেলায় অন্যান্য দিনের চেয়ে লোকসমাগম বেশি হয়ে থাকে। মেলার প্রধান আকর্ষণ মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, চুরি-মালা, নাগরদোলা, জাম্পিং, ড্রাগন খেলাসহ বিভিন্ন মিষ্টান্ন। 
 
এ মেলায় আশপাশের পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া, নাটোরের সিংড়া, বগুড়ার নন্দিগ্রাম, শেরপুর উপজেলা ও স্থানীয় পালেরা তাদের তৈরি গৃহস্থালি তৈজসপত্র বিকিকিনি করতে আসেন। মূলত মৃৎশিল্পের মেলা বসলেও মৃৎশিল্পের তৈজসপত্র হাঁড়ি-পাতিল, কাঁসা, ঝাঁজর, সরা, মাটির তৈরি ব্যাংক ও মাটির তৈরি খেলনার পাশাপাশি কসমেটিকস, চুড়ি-মালা, দই-মিষ্টিসহ হরেক রকম দ্রব্য বিকিকিনি হয়ে থাকে এ মেলায়। আর এ মেলায় সকল ধর্মের স্থানীয় গৃহবধূরা গৃহস্থালির প্রয়োজনীয় মৃৎশিল্পের তৈরি তৈজসপত্র কেনাকাটা করে থাকেন। 
 
তাড়াশ পৌর সদরের বাসিন্দা চন্দ্রবালা বলেন, দুর্গাপুজা উপলক্ষে প্রতি বছর এ মেলায় মাটির তৈরি হাঁড়ি-পাতিল ও খেলনা, চুড়ি-মালা বেচাকেনা হয়ে থাকে। এছাড়াও মেলায় বিভিন্ন মিষ্টান্নও কেনাবেচা হয়ে থাকে। তবে এ বছর জিনিসপত্রের দাম একটু বেশি বলে তিনি জানান। 
 
পাবনার চাটমোহর উপজেলার পালপাড়া থেকে আসা মৃৎশিল্পের দোকানদার হরেন্দ্র নাথ বলেন, প্রতি বছরই দুর্গাপুজা উপলক্ষে এ মেলায় হাঁড়ি-পাতিল নিয়ে আসি। এবারো এসেছি। বেচাকেনা বেশ ভালোই হচ্ছে।
 
তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী শারদীয় দুর্গামেলা প্রসঙ্গে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। আর এ পূজাকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে। প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী মেলায় হরেকরকম জিনিসপত্র, গৃহস্থালি সরঞ্জাম, ও মিষ্টান্ন বিকিকিনি হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার