কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারকার প্রতিপাদ্য বিষয় ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।
বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।
বক্তারা জানান, যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউপি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা