ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:৩

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায়  উপজেলা নির্বাহী সজীব কান্তি রুদ্রর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন- রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ড ত্রিপুরা, থানার এসআই মাহদুদ, বন বিভাগের কর্মকর্তা তুহিন, আনসার-ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সদস্য হাবীবুল্ল্যাহ মিজবা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদু গনি, উপজেলা তথ্য আপা লুই মারমাসহ সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এ সময় উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদু গনিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার