আক্কেলপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা জামায়াতের আয়োজনে আক্কেলপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রায় ২০০ কর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, মিডিয়া ও প্রচার সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, পৌর আমির মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে কোরআন, হাদিস ও সংগঠন পরিচালনার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার