নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নটাবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম তোরাব খান (৬০)। তাকে কুপিয়ে হত্যা করেন তার মামাতো ভাই সুলতান আহমেদ রানা (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তোরাব খান ও সুলতান আহমেদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সুলতান আহমেদ ধারালো অস্ত্র দিয়ে তোরাব খানকে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার খবর পেয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ